স্বননের আবৃত্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতাপথের দূরগামী মিছিলের ধ্বনি’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবৃত্তি সংগঠন স্বননের দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। স্বননের ৩৫ বছর পূর্তি উপলক্ষে ছিল এ আয়োজন।

গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুরী সাত্তার কল্লোল, আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়, স্বননের আহ্বায়ক তাসফিহা তাবাসসুম সুমাইয়া প্রমুখ। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।