স্বনামে অ্যালবাম প্রকাশ করল ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর প্রকাশিত হলো ব্ল্যাক ব্যান্ডের চতুর্থ অ্যালবাম। এর আগের অ্যালবামগুলো ভিন্ন নামে প্রকাশিত হলেও এবার ব্যান্ডের নামেই অ্যালবামটি প্রকাশ করা হলো। প্রকাশ করেছে জি সিরিজ। ব্ল্যাকের সদস্য জন বললেন, ‘গানগুলো রক ধাঁচের। দেশ-বিদেশের প্রায় সব নামী ব্যান্ডেরই নিজেদের নামে অ্যালবাম রয়েছে। তাই আমরাও তা করলাম।’একটি ইনস্ট্রুমেন্টালসহ অ্যালবামটিতে রয়েছে মোট ১১টি গান। এর মধ্যে ছয়টি গানের কথা লিখেছেন জুবায়ের হোসেন। বাকি চারটির গীতিকার জন।ব্ল্যাকের এই অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে সারেঙ্গি বাজিয়েছেন মো. মতিয়ার রহমান। এ ছাড়া ‘আত্মকেন্দ্রিক’ গানটিতে কিবোর্ড বাজিয়েছেন ফোয়াদ নাসের বাবু।জন বলেন, ‘খুব শিগগিরই ব্যান্ডের এক যুগ পূর্তি হচ্ছে। আমরা এখন মনে করছি আমাদের শব্দ, সুর আর তা প্রকাশ করার ভঙ্গি—সব কিছু আলাদা। ব্ল্যাক অ্যালবাম শুনলে শ্রোতারা তা বুঝতে পারবেন।’অ্যালবামের গানগুলো হলো হাত বাড়াও, পেপার-রেডিও-টিভি, আমার পৃথিবী, আত্মকেন্দ্রিক, মুমূর্ষু রূপকথা, আজও, নীলগিরি, জীবনের বাঁ পাশে, পুরান সেই দিনের কথা, উপসংহার ও একজন।ঈদের পর অ্যালবামটি নিয়ে চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় কনসার্ট করবে ব্ল্যাক। উল্লেখ্য, ব্ল্যাকের প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’ প্রকাশিত হয় ২০০২ সালে। ২০০৩ সালে দ্বিতীয় অ্যালবাম ‘উৎসবের পর’ প্রকাশিত হওয়ার প্রায় পাঁচ বছর পরে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম ‘আবার’।