স্বনামে রিচি-মাহফুজ-স্পর্শীয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পর্শীয়া-মাহফুজ-রিচি
স্পর্শীয়া-মাহফুজ-রিচি

‘প্রেম আসে প্রেম যায়’ টেলিফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন মাহফুজ আহমেদ ও অর্চিতা স্পর্শীয়া।
টেলিফিল্মটিতে স্পর্শীয়ার চরিত্রের নামও স্পর্শীয়া। শুধু তা-ই নয়, টেলিফিল্মটিতে স্বনামে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও রিচি সোলায়মান। অভিনয়ের পাশাপাশি ‘প্রেম আসে প্রেম যায়’ টেলিফিল্মটি রচনা ও পরিচালনাও করেছেন মাহফুজ আহমেদ।
টেলিফিল্মে নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে স্পর্শীয়া বলেন, ‘আমি এই টেলিফিল্মের ম্যাধমে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। এখানে আমার চরিত্রের নাম স্পর্শীয়া। রিচি সোলায়মান আমার প্রিয় অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। আর মাহফুজ আহমেদের দলের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তিনি আমাকে সব সময় অনেক সহযোগিতা করেন। সব মিলিয়ে সুন্দরভাবে আমি টেলিফিল্মটির কাজ শেষ করতে পেরেছি।’
‘প্রেম আসে প্রেম যায়’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মাহফুজ ও রিচি দুজন স্বামী-স্ত্রী। স্পর্শীয়ার কারণে একটা সময়ে তাঁদের ঘর ভেঙে যায়। এরপর হঠাত্ মৃত্যুবরণ করেন রিচি। টেলিফিল্মটি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।