স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় দেখানো হবে নাটক স্বপ্ন। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন পূর্ণিমা, মিলন, মাসুদ আলী খান, শর্মিলী আহমেদ ও মুক্তি। নীলিমার স্বপ্নগুলোর বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। মা-বাবা ব্যাপারটি নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলে। আবীর চৌধুরী একজন তরুণ ভাস্কর। বছর দুয়েক দেশের বাইরে ছিল। নীলিমার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়। নীলিমার জন্মদিনে আবীরের আকস্মিক উপস্থিতি নীলিমাকে আনন্দিত করে। আবীরের স্বপ্ন, নিজের ভাস্কর্যের প্রদর্শনীতে নীলিমা তার পাশে থাকবে। আবীরকে নিয়ে এক ভয়ংকর স্বপ্ন দেখে আঁতকে ওঠে নীলিমা।