স্বপ্ন আমার উল্লাস আমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে দেশ টিভিতে দেখানো হবে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের প্রথম আলো-রবি আয়োজিত সংবর্ধনা নিয়ে স্বপ্ন আমার উল্লাস আমার। চার পর্বের এই ধারাবাহিক অনুষ্ঠানটির আজ দেখানো হবে প্রথম পর্ব। গত ৩১ জুলাই ও ১ আগস্ট ঢাকার নন্দন পার্কে আয়োজন করা হয় কৃতী শিক্ষার্থীদের মিলনমেলার।দেশ টিভিতে আগামী চার সপ্তাহ প্রতি বুধবার একই সময়ে প্রচারিত হবে অনুষ্ঠানটির চার পর্ব এবং পরদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তা পুনঃপ্রচার করা হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা, অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে তোলেন।