স্বপ্ন এবং তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর ধরে গান লিখছেন শফিক তুহিন। এবার তিনি গান গেয়েছেন। অ্যালবামের নাম স্বপ্ন এবং তুমি। এখানে গান লিখেছেন রাসেল ও’নীল, মুন এবং শিল্পী নিজেই। সুর করেছেন মাহমুদ সানি, হূদয় খান ও আরফিন রুমি।শফিক তুহিন বললেন, ‘স্কুল-কলেজে নিয়মিত গান করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর আইয়ুব বাচ্চুর আগ্রহে গান লেখা শুরু করি। তারপর লেখালেখির দিকে ঝুঁকে পড়ি। অ্যালবাম বের করার স্বপ্ন ছিল। এতদিনে একটা স্বপ্ন পূরণ হয়েছে।’অ্যালবামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। এটি বাজারে এনেছে লেজার ভিশন।