স্বপ্ন ও দ্রোহের ছয় নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের নাম খেলা ও খেলা। জমিদার ঋষিকৃষ্ণ বাবুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা বায়না নিয়ে ‘দি নিউ স্টার অ্যাক্রোব্যাট দল’ সার্কাস দেখাতে যায় তানোর অঞ্চলে। জমিদার মূলত নিজ এলাকাতে কৃষক বিদ্রোহ ঠেকানোর জন্যই সার্কাসের এই আয়োজন করে। কেননা, সে সময় তানোরের পার্শ্ববর্তী নাচোলে শুরু হয়েছে তেভাগার দাবিতে কৃষক আন্দোলন। এর কোনো আঁচ যাতে তানোরে এসে না লাগে, সে জন্যই এ আয়োজন করা। কিন্তু এতে বাদ সাধে কৃষকনেতা দর্পণ। সে কোনোভাবেই এ সময় এখানে এই সার্কাসের আয়োজনকে মেনে নিতে পারে না। খেলার আড়ালের এই ঘৃণ্য খেলাকে বন্ধ করতে দলবল নিয়ে সার্কাস প্যান্ডেল গুঁড়িয়ে দিতে উদ্যত হয় দর্পণ। দেশের ৬৪টি জেলার একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়ন করার পরিকল্পনা করেছে শিল্পকলা একাডেমী। জেলা পর্যায়ে মঞ্চায়ন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় ৯ মে থেকে ৬৪টি নাটক নিয়ে চলছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব’। গতকাল এ উৎসবের চতুর্থ দিনে ছয়টি নাটক মঞ্চস্থ হয়। ঠাকুরগাঁও রানীশংকৈল ডিগ্রি কলেজ দানেশ উপাখ্যান, গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বুনো ষাঁড়ের গল্প এবং আমরা, নরসিংদী হাজি আবেদ আলী কলেজ স্বপ্নভঙ্গের পালা, রাজবাড়ী ডা. আবুল হোসেন ডিগ্রি কলেজ খেলা এবং খেলা, সাতক্ষীরা সরকারি কলেজ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে জাগরণ, কুড়িগ্রাম মাজিদা আদর্শ মহাবিদ্যালয় আলোর অঙ্গীকার শিল্পকলা একাডেমীর বিভিন্ন হলে মঞ্চস্থ করে। আজ সোমবার উৎসবের পঞ্চম দিন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী, নড়াইল সরকারি কলেজ, রাজশাহী কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের নাট্যদল নাটক পরিবেশন করবে।আলোকচিত্র প্রদর্শনী ‘নো প্লেস টু কল হোম’রাজধানীর প্রগতি সরণির আর্ট গ্যালারি অ্যাথেনাতে গত শনিবার থেকে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘নো প্লেস টু কল হোম’। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪০টি সাদা-কালো ছবি। ছবিগুলো তুলেছেন বাংলাদেশের আলোকচিত্রী সাইফুল হক ও ব্রিটিশ আলোকচিত্রী গ্রেগ কনস্টানটিন। এসব ছবিতে সারা বিশ্বের রোহিঙ্গা শরণার্থীদের দুর্বিষহ জীবনচিত্র তুলে ধরা হয়েছে। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন। প্রদর্শনী চলবে মাসব্যাপী। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।