স্বপ্ন তাঁর এভারেস্টে আরোহণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এভারেস্টে আরোহণের ইচ্ছা পোষণ করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী জেসিকা বিয়েল। গেল জানুয়ারিতে তিনি আফ্রিকার সর্বোচ্চ পর্বত চূড়া কিলিমাঞ্জারোতে চড়েছেন। এ সময় তাঁর সঙ্গী ছিলেন অভিনেতা ও ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের সদস্য এমিলি হির্চ। বৈশ্বিক পানি-সমস্যা মোকাবিলায় সচেতনতা তৈরি ও তহবিল গঠনের লক্ষ্যে তানজানিয়ার সর্বোচ্চ ওই চূড়ায় আরোহণ করেছিলেন তাঁরা। জেসিকা বলেন, ‘এভারেস্টের বেইজ ক্যাম্প পর্যন্ত ওঠার চিন্তাভাবনা করছি। এটাই আমার পরবর্তী লক্ষ্য।’ ওয়েবসাইট।