স্বপ্ন দলের সেলিম আল দীন জন্মোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী ১৮ আগস্ট। সেলিম আল দীনের পুণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে নাট্যসংগঠন স্বপ্ন দল ১৭ ও ১৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’-এর আয়োজন করেছে। এ উৎসবের স্লোগান—‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’।
উৎসবের আহ্বায়ক জাহিদ রিপন জানান, এবারের উৎসবে থাকছে সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, নাট্যাচার্যকে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি উপস্থাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার, সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি হরগজ প্রযোজনার মঞ্চায়ন।