স্বপ্ন পূরণ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি, আপনি ‘কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ’ নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে?অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হয়েছে। খুবই ভালো লাগছে। আমি অনেক খুশি। সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার পর নতুনভাবে পথচলা শুরু হয়েছে। চেষ্টা করব অর্জনটা সঠিকভাবে কাজে লাগাতে।ইদানীং অনেকেই নাকি প্রাতিষ্ঠানিকভাবে গান না শিখেও রিয়েলিটি শোতে নাম লেখান। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন?আমি পাঁচ বছর বয়স থেকেই গান শিখছি। আমার মা-ও গান করতেন। তাঁর কাছেই আমার গানের হাতেখড়ি। এককভাবে চট্টগ্রামের শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরী এবং প্রাতিষ্ঠানিকভাবে সেখানকার আর্য সংগীত পরিষদেও গানের তালিম নিয়েছি। যাঁর সহযোগিতা ছাড়া এত দূর আসা সম্ভব হতো না, তিনি আমার বড় বোন নির্বাচিতা। চ্যানেল আই সেরাকণ্ঠের প্রথম আসরের সেরা দশে ছিলেন তিনি। গানের ক্ষেত্রে তিনি আমার পথপ্রদর্শক। আপনার গান শুনে সবাই আপনাকে সেরাকণ্ঠ নির্বাচিত করেছে। আপনি নিজে কার গান শোনেন?বাংলাদেশের অনেক কিংবদন্তিতুল্য শিল্পীর গান শুনছি। আমার প্রিয় শিল্পীর তালিকায় আছেন শ্রদ্ধেয় রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও শাহনাজ রহমতুল্লাহ।গানের বাইরে আর কী করতে ভালো লাগে?বই পড়তে ভালো লাগে। হুমায়ূন আহমেদের বইয়ের পাশাপাশি সায়েন্স ফিকশনের জন্য মুহম্মদ জাফর ইকবাল আমার অনেক বেশি পছন্দের। ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে।পড়াশোনা করছেন কোথায়?আমি চট্টগ্রামের আইইউবিতে বিবিএ শেষ বর্ষের ছাত্রী। ইচ্ছা আছে, পড়াশোনা শেষ করে শিক্ষকতা করব।তাহলে গানের কী হবে?গান তো চলবেই। একসঙ্গে দুটি চালিয়ে নিতে আমার কোনো সমস্যা হবে না। ছোটবেলা থেকেই সমানভাবে চালিয়ে আসছি। খুব ইচ্ছা শিগগিরই গানের একটি অ্যালবাম প্রকাশ করার। চলচ্চিত্রের গানের প্রতি আমার আগ্রহ অনেক বেশি।