প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্বপ্নছোঁয়া ছবিটি। রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান। মুন্নী ফিল্মসের ব্যানারে তৈরি এ ছবিতে অভিনয় করেছেন সায়মন, ববি, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিশা সওদাগর, তানভীর, রেবেকা, বিপাশা প্রমুখ। ছবির গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গানে কণ্ঠ দিয়েছেন কনা, তৌসিফ, প্রতীক হাসান, কিশোর প্রমুখ।