স্বপ্নদল নতুন কর্মী খুঁজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্য সংগঠন স্বপ্নদলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের জন্য নতুন নাট্যকর্মী নেওয়া হচ্ছে। আগামী ৩ এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মশালার মাধ্যমে নাট্যকর্মীদের বাছাই চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, যাঁরা একনিষ্ঠভাবে নাট্যচর্চায় আগ্রহী এবং পর্যাপ্ত সময়, শ্রম ও মেধা ব্যয়ে প্রস্তুত, তাঁদেরকে স্বপ্নদল আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে। চারুকলা, নৃত্য, গীত বা বাদ্যযন্ত্রে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।আবেদন ফরম পাওয়া যাচ্ছে ‘চিলেকোঠা’ (৮ম তলা, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে। বিস্তারিত জানার জন্য আগ্রহীরা ০১৯১৪৯১৭০১৭ নম্বরে বা [email protected]এ যোগাযোগ করতে পারেন। এ ছাড়া SWAPNADAL (Dreamteam) ফেসবুক অ্যাকাউন্টেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। স্বপ্নদলের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’, কাজী নজরুল ইসলামের ‘পদ্ম গোখরো’, মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’, মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’ ইত্যাদি। আগামীতে স্বপ্নদল মঞ্চে আনতে যাচ্ছে সেলিম আল দীনের ‘স্বর্ণ বোয়াল’ এবং হাওয়ার্ড ফাস্টের ‘স্পার্টাকাস’।