স্বপ্নদল নতুন নাট্যকর্মী খুঁজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্য সংগঠন স্বপ্নদলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের জন্য বেশ কিছুসংখ্যক নতুন নারী ও পুরুষ নাট্যকর্মী নেওয়া হচ্ছে। একটি কর্মশালার মাধ্যমে চূড়ান্তভাবে নাট্যকর্মীদের বাছাই করা হবে। এ প্রসঙ্গে স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, ‘যাঁরা একনিষ্ঠভাবে নাট্যচর্চায় আগ্রহী, এ ক্ষেত্রে পর্যাপ্ত সময়, শ্রম ও মেধা দিতে প্রস্তুত এবং বাঙালির আধুনিক থিয়েটার নির্মাণ-স্বপ্নে সহযাত্রী হতে প্রত্যাশী, তাঁদের স্বপ্নদল আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে। চারুকলা, নৃত্য, গীত বা বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ আবেদনপত্র পাওয়া যাবে ‘চিলেকোঠা’ (৮ম তলা, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ জুন সোমবার। নাট্য কর্মশালা শুরু হবে ৭ জুন বৃহস্পতিবার। বিস্তারিত জানার জন্য স্বপ্নদলের পক্ষ থেকে মোবাইল (০১৯১৪৯১৭০১৭), ফেসবুক (SWAPNADAL-Dreamteam) অথবা ই-মেইল ([email protected])-এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, স্বপ্নদলের আলোচিত প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ডাকঘর’, কাজী নজরুল ইসলামের ‘পদ্মগোখরা’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’, মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’ ইত্যাদি।