স্বপ্নদলের নাট্যোৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার এক যুগ উপলক্ষে স্বপ্নদল আয়োজন করেছে ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’। আজ থেকে ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসব উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাট্যকলা বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদের সভাপতিত্বে এখানে উৎসবের নানা দিক তুলে ধরবেন উৎসব-কমিটির আহ্বায়ক এবং স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। উৎসবে স্বপ্নদল মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা, সেলিম আল দীনের হরগজ ও ফেস্টুনে লেখা স্মৃতি এবং বাদল সরকারের ত্রিংশ শতাব্দী। ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীনের নিমজ্জন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুত্র। উৎসবে আরও থাকবে সেমিনার, পোস্টার, আলোকচিত্র, ভিডিও প্রদর্শনীসহ নানা কিছু। প্রতিদিন নাটকের মঞ্চায়ন শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।