স্বপ্নদলের মার্সেল মার্সো স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাস্টার অব সাইলেন্স’ খ্যাত মাইমশিল্পী মার্সেল মার্সোর ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন করবে নাটকের দল ‘স্বপ্নদল’। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মহড়া কক্ষে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ ঘরোয়াভাবে পালনের উদ্যোগ নিয়েছে দলটি।স্বপ্নদল সূত্রে জানা গেছে, মিলনায়তন সংকটের কারণে সংক্ষিপ্ত পরিসরে মার্সোর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। তবে এপ্রিলে তাঁর স্মরণে মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’ এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে দলটি।মার্সেল মার্সো ১৯৪৬ সালে মূকাভিনয়ে তাঁর পেশা জীবন শুরু করেন। ১৯৪৭ থেকে তিনি মূকাভিনয় কাহিনিতে ‘বিপ’ চরিত্রের প্রবর্তন করেন, যেটি তাঁর প্রযোজনায় নানাভাবে উপস্থাপিত হতে থাকে। আর এর মাধ্যমেই মার্সো সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন। ‘বিপ’ বিষয়ক মার্সো-র কয়েকটি উল্লেখযোগ্য মূকাভিনয় হচ্ছে— ‘বিপ হান্টস্ বাটারফ্লাই’, ‘বিপ, গ্রেট স্টার অব এ ট্রাভেলিং সার্কাস’, ‘বিপ অ্যাজ এ লায়ন ট্রেমার’, ‘বিপ অ্যাজ এ সোলজার’, ‘বিপ ইন দ্য মর্ডান অ্যান্ড ফিউচার লাইফ’ প্রভৃতি। ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে জন্মগ্রহণ করেন মার্সেল মার্সো। মূকাভিনয় শিল্পের উত্কর্ষে তিনি স্থাপন করেন ‘লা ইকোল ইন্টারন্যাশনাল ডি মাইমোড্রামা’। ৬০ বছর ধরে মূকাভিনয় শিল্পে জড়িত থাকার পর ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে মার্সেল মার্সো মারা যান। গত বছরও স্বপ্নদল মার্সেল মার্সোর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করেছে।