স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোৎসব: আজ 'ময়মনসিংহ পর্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বর্ণাভ চেতনায় আঁধার বিলীন, ঐতিহ্য-আধুনিকতায় চির-অমলিন, নাট্যাচার্য সেলিম আল দীন’­ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’-এর দুই দিনের ‘ময়মনসিংহ পর্ব’ শুরু হবে আজ সোমবার।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠান এবং উৎসবের ‘ময়মনসিংহ পর্ব’ শুরু হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্বপ্নদলের পরিবেশনায় ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাট্যপ্রযোজনার মঞ্চায়ন।
উৎসবে গতকাল সন্ধ্যায় ছিল জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় কুলদীপ পালের নির্দেশনায় সেলিম আল দীনের যৈবতী কন্যার মন-এর মঞ্চায়ন।