স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্য সংগঠন স্বপ্নদল-এর উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ উৎসবের স্লোগান—‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর স্টুডিও থিয়েটারে উৎসব উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ।