স্বপ্নদলের সেলিম আল দীন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ নাট্যমঞ্চে প্রলয়ের বীণ নাট্যাচার্য সেলিম আল দীন’ শিরোনামে আজ সোমবার বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। অনুষ্ঠানমালায় থাকছে: সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সেলিম আল দীনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্বপ্নদলের প্রযোজনায় সেলিম আল দীনের লেখা নাটক ফেস্টুনে লেখা স্মৃতির মঞ্চায়ন, তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সেমিনার, সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে পরীক্ষণ থিয়েটার হলের লবিতে সেলিম আল দীনকে নিবেদিত স্বপ্নদলের সংগীত ও কোরিওগ্রাফি। একই হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বপ্নদল মঞ্চায়ন করবে সেলিম আল দীনের লেখা নাটক হরগজ।