স্বপ্নদলের 'চিত্রাঙ্গদা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নদলের আয়োজনে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’ গতকাল শেষ হয়েছে। উৎসবের শেষ দিনে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন হয়। গবেষণাগার নাট্যরীতিতে চিত্রাঙ্গদার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

‘নিকষ আঁধারে সদা জাজ্বল্যমান, ঐতিহ্য রবীন্দ্রনাথ সেলিম আল দীন’ স্লোগানে সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বপ্নদলের দুদিনের এ উৎসব গত মঙ্গলবার শুরু হয়। উদ্বোধনী দিনে ছিল নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার এবং জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি হরগজ-এর মঞ্চায়ন।