স্বপ্নদলের 'স্পার্টাকাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে এসেছে নতুন নাটক। স্বপ্নদলের নতুন প্রযোজনা স্পার্টাকাস-এর উদ্বোধনী মঞ্চায়ন হলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট-এর উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে প্রযোজনাটির পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্পার্টাকাস প্রযোজনাটিকে সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহতদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় স্পার্টাকাস-এর মঞ্চায়ন উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। উদ্বোধনী পর্বে স্পার্টাকাস মঞ্চায়নের জন্য শুভেচ্ছা জানান নাট্যজন আতাউর রহমান, এস এম মহসীন, আকতারুজ্জামান প্রমুখ।
পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় রোমান দাসবিদ্রোহের কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে স্পার্টাকাস প্রযোজনার প্রেক্ষাপট।