স্বপ্নপোকায় প্রসূন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসূন আজাদ
প্রসূন আজাদ

লাক্স তারকা প্রসূন আজাদ মাসুদ আখন্দের স্বপ্নপোকা চলচ্চিত্রে অভিনয় করছেন। ঈদের আগে ঢাকার কার্জন হলে শুটিং হয়েছে ছবিটির। আবার শুরু হবে ১৮ আগস্টের পর থেকে।
প্রসূন বললেন, এ চলচ্চিত্রে রূপা চরিত্রে তিনি অভিনয় করছেন। একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে রূপা। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ঘটনাচক্রে একটি পাহাড়ের ওপর থেকে ফেলে দেওয়া হয় তাকে। এখানে সে দেখতে পায় এক ছেলেকে, যার সঙ্গে আগেই পরিচয় ছিল তার। এভাবেই এগিয়ে যায় স্বপ্নপোকা চলচ্চিত্রের গল্পটি। গল্পের শেষে কী ঘটে? না, এ বিষয়ে টুঁ শব্দও করলেন না প্রসূন। শুধু বললেন, ‘ছবির গল্পটি খুব সাধারণ কিন্তু এ রকম গল্প চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।’
প্রসূন আজাদ স্বপ্নপোকা ছাড়াও আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটক দিয়ে শুরু হলেও শেষ অবধি চলচ্চিত্রেই নিজের অবস্থান পোক্ত করতে চান তিনি। প্রসূন জানান, ‘আমার অভিনীত চলচ্চিত্রগুলো মুক্তির প্রতীক্ষায় রয়েছে। যতদূর জানি, ২৯ আগস্ট মুক্তি পাবে কাজী হায়াৎ পরিচালিত সর্বনাশা ইয়াবা। এখানে আমি কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছি।’