স্বপ্নলোকে ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্নলোকে’ নামের একক অ্যালবাম নিয়ে বাজারে আসছেন চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৮-এর প্রথম রানার্স-আপ ইমরান। সেরাকণ্ঠ হওয়ার পর রংধনু নামের একটি মিক্সড এবং একটি দ্বৈত অ্যালবাম বাজারে এসেছিল ইমরানের। দ্বৈত অ্যালবামে তাঁর সঙ্গে সহশিল্পী ছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠের আরেক প্রতিযোগী শারমিন। প্রথম একক অ্যালবাম স্বপ্নলোকে মোট গান থাকছে ১১টি। এর মধ্যে তিনটি গানে ইমরানের সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন সাবিনা ইয়াসমিন, নিঝু ও পড়শী।গানগুলো হলো ‘স্বপ্নলোক’, ‘মন’, ‘হূদয়ের গহিনে’, ‘আয়না’, ‘মানবী’, ‘আছো কোথায়’, ‘সুপ্রিয় বাংলাদেশ’, ‘দোটানা’, ও ‘রঙিলা মন’। অ্যালবামে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন আরফিন রুমী, মাহমুদ সানি ও ইমরান নিজে।গানের কথাগুলো লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম, জেসিকা আফরিন, আলিফ হাসান ও ফয়সাল।প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার আসলে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সংগীত পরিচালক হিসেবে কাজ করার। অবশেষে নিজের প্রথম একক অ্যালবামের মধ্য দিয়ে সেটা হলো। এ ছাড়া প্রথম অ্যালবামে সাবিনা ইয়াসমিনের মতো এত বড় মাপের একজন গুণী শিল্পী আমার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন, এটা আমার জন্য বড় পাওয়া। আমার বিশ্বাস, অ্যালবামটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’উল্লেখ্য, ২০০৮ সালে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ইমরান তাঁর সংগীতজীবনে প্রথম প্লেব্যাক করেছিলেন ‘ভালোবাসার লাল গোলাপ’ ছবিতে।পয়লা বৈশাখ উপলক্ষে এ সপ্তাহে অ্যালবামটি বাজারে আসবে বলে জানান শিল্পী।