স্বরূপে ফিরছে জেমস বন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে হচ্ছে, শেষ পর্যন্ত কেটে গেছে সব অনিশ্চয়তা। দেনার দায় আর বাকি সব জটিলতা কাটিয়ে উঠে স্বরূপে ফিরতে যাচ্ছে জেমস বন্ড। আগামী গ্রীষ্মে শুরু হতে পারে এই সিরিজের পরবর্তী ছবির কাজ। বন্ড সিরিজের ২৩ নম্বর এই ছবিতেও যথারীতি দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ছবিটি পরিচালনার ভার কাঁধে তুলে নিয়েছেন পরিচালক স্যাম মেন্ডেস। এমজিএম স্টুডিও ৩৭০ কোটি ডলার দেনাগ্রস্ত হওয়ার পর অনিশ্চয়তার মুখে পড়ে জেমস বন্ড সিরিজের নতুন ছবিটি। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে স্বমূর্তিতে ফিরবে ০০৭ জেমস বন্ড, এটাই চাইছেন ভক্তরা। ওয়েবসাইট।