স্বর্ণ ভালুক জিতেছে হাঙ্গেরির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতা ইলডিকো এনেইডির হাতে গোল্ডেন বিয়ার
নির্মাতা ইলডিকো এনেইডির হাতে গোল্ডেন বিয়ার

বলা যেতে পারে, জার্মান মুল্লুকে হাঙ্গেরির বিজয়। বাংলাদেশ সময় রাত একটার দিকে (বার্লিন সময় রাত আটটা, ১৮ ফেব্রুয়ারি) বার্লিনে বিজয়ের পতাকা উড়িয়েছে হাঙ্গেরির ছবি ‘অন বডি অ্যান্ড সোল’।

নির্মাতা ইলডিকো এনেইডি হাতে তুলে নিয়েছেন ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বিয়ার বা সোনার ভালুক।
বুদাপেস্টের একটি কসাইখানা ছবির পটভূমি। ছবির গল্প মারিয়া নামের এক নবীন কর্মীকে ঘিরে। মারিয়া খুবই শান্ত চুপচাপ স্বভাবের। তার বস আন্দ্রেও কিছুটা তাই। ঘটনা নতুন মোড় নেয় যখন একই দিনে একই স্বপ্ন দেখে মারিয়া আর তার বস।
গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে সেনেগালের নির্মাতা অ্যালেন গমিসের ‘ফেলিসিটি’।

‘অন বডি অ্যান্ড সোল’ ছবির দৃশ্য
‘অন বডি অ্যান্ড সোল’ ছবির দৃশ্য

সেরা অভিনেতা হিসেবে রুপার ভালুক জিতেছেন অস্ট্রিয়ার জর্জ ফ্রেডরিখ। ‘ব্রাইট নাইটস’ ছবিতে টিনএজ ছেলের সন্ধানে নামা এক বাবার চরিত্রে অভিনয় করেছেন জর্জ।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কোরিয়ার কিম মিন হি। ‘অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন’ ছবিতে অনবদ্য অভিনয় তাকে এনে দিয়েছে এই পুরস্কার।
‘আদার সাইড অব হোপ’ ছবির সুবাদে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন আকিরা কাউরিসমাকি। মৌলিক তথ্যচিত্র হিসেবে পুরস্কার জিতেছে ফিলিস্তিনের নির্মাতা রায়িদ আনদনির ‘ঘোস্ট হান্টিং’।