স্বর্ণকেশী অ্যানিস্টোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর চুল ঠিক সোনারঙা নয়। বরং চুলে একটু লালচে আগুনের আভা। নতুন ছবি কেক-এ চরিত্রের প্রয়োজনে চুলের রং পাল্টে ফেলেছেন জেনিফার অ্যানিস্টোন। সম্প্রতি হবু স্বামী জাস্টিন থেরক্সের বাহুলগ্না হয়ে একটি অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়েছিলেন। তখনই নতুন বেশী আর নতুন কেশী অ্যানিস্টোন ক্যামেরাবন্দী হন। অ্যানিস্টোনের এই নতুন চুল রং করেছেন হলিউডের হেয়ার কালারিস্ট মিকায়েল কানাল। টিওআই।