স্বর্ণযুগের চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘স্বর্ণযুগের চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে গতকাল। বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ উদ্যোগে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ প্রমুখ।

আলোচনা শেষে বিকেলে পোস্টার ও চলচ্চিত্র প্রদর্শিত হয়। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় সূর্যস্নান ও নীল আকাশের নীচে।