স্বর্ণযুগের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার তিন যুগ পূর্ণ করছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ উপলক্ষে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। তিন দিনের এই উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
আজ বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেল চারটায়। এরপর দেখানো হবে সালাহউদ্দিন পরিচালিত সূর্যস্নান (১৯৬২) ও মিতার নীল আকাশের নীচে (১৯৬৯)। কাল শুক্রবার প্রদর্শনী শুরু হবে বিকেল চারটায়। শুরুতেই কাজী জহিরের অবুঝ
মন (১৯৭২), এরপর খান আতাউর রহামানের সুজন সখী (১৯৭৫)। শনিবার উৎসবের শেষ দিন বিকেল চারটায় হবে আলোচনা। এরপর দেখানো হবে আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা (১৯৭৩)।