স্বল্প ও পূর্ণদৈর্ঘ্যে টয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমতাহিনা টয়া
মুমতাহিনা টয়া

একসঙ্গে দুটি চলচ্চিত্রে কাজ শুরু করলেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। সাধারণত নাটকেই বেশি কাজ করেন তিনি। এবার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়—চলচ্চিত্র।
গত সপ্তাহ থেকে চলচ্চিত্র দুটির কাজ শুরু করেছেন টয়া। এর একটি স্বল্পদৈর্ঘ্য, আরেকটি পূর্ণদৈর্ঘ্য। এ সপ্তাহের শুরুতে পুরান ঢাকা ও পুবাইলে হয়ে গেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রূপ-এর শুটিং। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে টয়ার বিপরীতে অভিনয় করেছেন নবাগত সাগর আহমেদ। ছবিটির গল্প সম্পর্কে জানতে চাইলে টয়া বলেন, ‘নারীর রূপ নিয়ে নানা ধরনের কথা শোনা যায়। সে রকমই একটি গল্প। এখানে আমার মুখের এক পাশ থাকবে ঝলসানো।’ এ মাসের মাঝামাঝি এর একটি গান ইন্টারনেটে অবমুক্ত করা হবে। মাসের শেষে ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে।
এ ছাড়া কদিন আগে বেঙ্গলি বিউটি নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন এই মডেল। ছবিটিতে তাঁর বিপরীতে আছেন রাশান নূর, পরিচালনাও তাঁর। আগামী সপ্তাহের শুরুতে আবারও রয়েছে এর শুটিং। উল্লেখ্য, আগেও বখাটে নামে একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেছিলেন তিনি। রূপ-এর মাধ্যমে তাঁর ঝুলিতে যুক্ত হলো দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য। মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানে নাচ করে সাড়া ফেলে দিয়েছিলেন এই মডেল।