স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার শেষ হচ্ছে দেশব্যাপী শুরু হওয়া ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব ২০১৬’। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টা ও বেলা ৩টা থেকে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় ৬টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রায় ১৩৩টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র থেকে বাছাই করে ৮৪টি ছবি উত্সবে দেখানো হচ্ছে। সেগুলো মধ্যে থেকে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রগুলোর শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা এবং বিশেষ জুরি বিভাগে পুরস্কার দেওয়া হবে। ২ অক্টোবর দেশব্যাপী শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব।