স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের শেষ হলো গতকাল বৃহস্পতিবার। সন্ধ্যায় উৎসব কেন্দ্র জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ছিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উৎসবে প্রদর্শিত প্রত্যেক ছবির পরিচালককে উৎসব ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ তিন পরিচালককে দেওয়া হয় ‘জহির রায়হান বেস্ট শট’ পুরস্কার ও সনদ। পয়েন্ট অব ভিউ ছবির জন্য প্রথম পুরস্কার পান ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৈয়দ রায়হানুল ইসলাম। পোড়া মাটির টানে’র জন্য দ্বিতীয় পুরস্কার এআইইউবির ছাত্র তানভীর সাকলাইন, নোন’র জন্য তৃতীয় পুরস্কার পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ দাশ।