স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ডিসেম্বর চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিন। দিনটি সামনে রেখে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট দ্বিতীয়বারের মতো আয়োজন করছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।
এবারের বিষয় ‘আমার মুক্তি, আমার যুদ্ধ’। ১৬-২৫ বছর বয়সীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হবে। সেটি হতে পারে কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র বা অ্যানিমেশন। এ–সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে www.tarequemasud.org/competition ওয়েবসাইটটিতে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন নির্মাতা ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, প্রসূন রহমান এবং মানবাধিকারকর্মী খুশী কবির। সেরা নির্মাতা পাবেন ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা পুরস্কার’। এ ছাড়া নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র আগামী ৫-৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় তারেক মাসুদ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।