স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ
তারেক মাসুদ

তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। প্রয়াত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। প্রতিযোগিতার জন্য ‘ন্যায়বিচার আমার অধিকার’ বিষয়ের ওপর তৈরি করতে হবে দশ মিনিটের চলচ্চিত্র। সেটি হতে পারে কল্পচিত্র, প্রামাণ্যচিত্র কিংবা অ্যানিমেশন। ২০১৪ সালের ১ জুলাইয়ের পর নির্মিত চলচ্চিত্র নিয়ে ১৬ থেকে ২৫ বছর বয়সের যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে চলচ্চিত্র জমা দিতে হবে। নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় তারেক মাসুদ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। সেরা নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা অ্যাওয়ার্ড’ এবং দুজন প্রতিযোগীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
প্রতিযোগিতায় বিচারক থাকবেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, প্রসূন রহমান এবং খুশী কবির।
বিস্তারিত জানা যাবে http://goo.gl/VDpqcg লিংকে অথবা fb/events/1471300476506478/ফেসবুক ইভেন্টে।