স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জোভান ও নাদিয়া খানম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মায়া’ চলচ্চিত্রের দৃশ্য জোভান ও নাদিয়া
‘মায়া’ চলচ্চিত্রের দৃশ্য জোভান ও নাদিয়া

নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন জোভান ও নাদিয়া খানম। চলচ্চিত্রের নাম ‘মায়া’। এটিও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এর আগে জোভান একই পরিচালকের ‘মোমেন্টস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ‘মায়া’ নিয়ে জোভান বলেন, ‘এবারের গল্পটিও প্রেমের। তবে শেষ দিকে এসে দর্শক একটা টুইস্ট পাবেন, যা দেখে দর্শক একটা ধাক্কা খাবেন।’
ওই দুজনের পাশাপাশি চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া সিফাত ও সৈয়দ সামিউল হক। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে ‘মায়া’র।
পরিচালক জানান, কিছুদিনের মধ্যেই ‘মায়া’র একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে মুক্তি দেওয়া হবে। আর পুরো চলচিত্রটি আগস্টের শেষ সপ্তাহে দেখা যাবে অনলাইনে।