স্বল্পদৈর্ঘ্য ছবিতে পিয়া বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া বিপাশা ছবি: প্রথম আলো
পিয়া বিপাশা ছবি: প্রথম আলো

পিয়া বিপাশার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি রুদ্র দ্য গ্যাংস্টার। এবার পিয়া ঝুঁকলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দিকে। শিগগিরই তিনি অভিনয় করতে যাচ্ছেন দুটি জোনাকি নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে। এটি পরিচালনা করছেন শুভাশীষ রায়।
দুটি জোনাকি ছবিতে পিয়ার বিপরীতে থাকবেন মঞ্চ অভিনেতা মনোজ। পিয়া বলেন, ‘আমাদের সমাজে একটি ছেলে ও একটি মেয়ের প্রেমের প্রতিবন্ধকতাকে ঘিরেই দুটি জোনাকির গল্প।’
চরিত্রটি কেন তাঁর পছন্দ হলো?—এমন প্রশ্নের জবাবে পিয়া বলেন, ‘ছবির মূল গল্পই রত্না অর্থাৎ আমার চরিত্রটিকে ঘিরে। এতে দেখা যায়, মেয়েটি শাড়ি পরে, কপালে টিপ লাগায়—পুরোটাই বাঙালি মেয়ে। পছন্দ এ কারণেই।’
২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৃশ্য ধারণ করার মধ্য দিয়ে দুটি জোনাকি ছবির কাজ শুরু হবে বলে জানান পরিচালক শুভাশীষ রায়। ছবিটি ৭০ মিনিটের।