প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন ছোট পর্দার উপস্থাপক, মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। ছবির নাম বর্ষা। ঈশিকা থাকবেন নাম ভূমিকায়।
পোশাকশ্রমিক বর্ষার জীবন নিয়ে এ ছবির কাহিনি। ১০ মিনিটের চলচ্চিত্রটি দিয়ে শুরু হচ্ছে তাঁর চলচ্চিত্রযাত্রা। ঈশিকা বলেন, ‘হোক স্বল্পদৈর্ঘ্য, কাজ করতে গিয়ে বুঝেছি—চলচ্চিত্রের ভাষাই আলাদা।’ ছবিতে তাঁর নায়ক ছোট পর্দার আরেক অভিনেতা তৌসিফ মাহবুব।
বর্ষার চিত্রনাট্য লিখেছেন সৃজন হাওলাদার এবং পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ। ঈদে ইউটিউবে দেখা যাবে এটি।