স্বল্পদৈর্ঘ্যে তমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা তমা মির্জা। নাম অধরা। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। গত বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয় শুটিং। চলে শনিবার পর্যন্ত।
এটাই তমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাই নতুন এই অভিজ্ঞতার কথা জানিয়ে তমা প্রথম আলোকে বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো করেই শুটিং হচ্ছে। কারিগরি সহযোগিতা বড় পর্দার মতোই। তাই শুটিংয়ে আলাদা করে তেমন ভাবতে হচ্ছে না আমাকে।’ সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন সাগর আহমেদ।
ছবির চিত্রনাট্যকার ও পরিচালক সামির আহমেদ। তিনি বলেন, ২০ মিনিট ব্যাপ্তির এই ছবিটি পবিত্র ঈদুল আজহায় একসঙ্গে ইউটিউব ও বেসরকারি চ্যানেলে মুক্তি পাবে।