স্বল্পদৈর্ঘ্যে সারিকা-ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখাইয়া পিরিতি, করিলা ডাকাতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ইমন ও সারিকা
শিখাইয়া পিরিতি, করিলা ডাকাতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ইমন ও সারিকা

একসঙ্গে নাটক ও বিজ্ঞাপন করেছেন দুজন। বড় পর্দায় ইমনের অভিজ্ঞতা থাকলেও সারিকার নেই। এবার একসঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন এ দুই তারকা। পাঁচ মিনিটের এ ছবির নাম শিখাইয়া পিরিতি, করিলা ডাকাতি।
স্বল্পদৈর্ঘ্য হলেও ইমনের কাছে এটি চলচ্চিত্রই। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কমেডি প্রেমের গল্প নিয়ে ছবি। এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো একজন খলনায়কও আছেন। মনে হবে যেন বড় পর্দার সিনেমাই দেখছি। অল্প সময়ের মধ্যে সেভাবেই গল্পটি তুলে ধরা হয়েছে।’ সারিকার জন্য চলচ্চিত্রে অভিনয় এবারই প্রথম। সারিকা বললেন, ‘দৈর্ঘ্য যা-ই হোক, কাজ করার সময় নিজেকে চলচ্চিত্রের নায়িকা মনে হচ্ছিল!’
সম্প্রতি ঢাকার বেশ কয়েকটি জায়গায় এর দৃশ্য ধারণ করা হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইউটিউবে মুক্তি পাবে ছবিটি।