স্বল্পদৈর্ঘ্যে 'ফ্রোজেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রোজেন ফিভার ছবির দৃশ্য
ফ্রোজেন ফিভার ছবির দৃশ্য

এক ফ্রোজেন দিয়ে বাজার পুরো গরম করে দিয়েছিল ওয়াল্ট ডিজনি। রূপকথার গল্প অবলম্বনে নির্মিত ছবিটি ভেঙে দিয়েছিল অ্যানিমেশন ছবির ইতিহাসের সব রেকর্ড। সর্বকালের সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন ছবি এখন এই ফ্রোজেন। ডিজনি স্বাভাবিকভাবেই প্রলুব্ধ ছবিটির সিক্যুয়েল নিয়ে আসতে। তবে তার আগেই ছবিটির একটি ছোট সংস্করণ বাজারে আসছে। আগামী বছর মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্যের ছবি ফ্রোজেন ফিভার।
এই ছবিতেই অ্যানা, এলসা, ক্রিস্তফের গল্প থাকছে। আর সেই ওলাফ তো থাকছেই। পরিচালক হিসেবে আবার কাজ করবেন জেনিফার লি ও ক্রিস বাট। এই ছবিটিও মিউজিক্যাল ধাঁচের বানানো হবে। মানে এই ছবিতেও গান থাকছে প্রচুর। গানের সুর করার দায়িত্ব দেওয়া হয়েছে ‘লেট ইট গো’খ্যাত গায়ক রবার্ট লোপেজ এবং ক্রিস্টিন অ্যান্ডারসন-লোপেজকে। টিএনএন।