স্বল্পদৈর্ঘ্য ছবির প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে জিতে নেওয়া যাবে পুরস্কার। ১৮ থেকে ৩০ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবেন। ছবির বিষয়বস্তু ‘তরুণদের ব্যক্তিস্বাধীনতা, সম্মতি ও সিদ্ধান্ত গ্রহণপ্রবণতা’।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনূর্ধ্ব ১০ মিনিটের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। প্রতিযোগিতাটি নিয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পাবলিকেশন কর্মকর্তা চৌধুরী সামিউল হক বলেন, ‘তরুণেরা নানা সিদ্ধান্তহীনতায় ভোগেন। তাঁদের সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাগুলো শেয়ারিংয়ের উদ্দেশ্যেই আমরা এর আয়োজন করেছি।’ ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০, ৩০ ও ২০ হাজার টাকা। বিস্তারিত ফেসবুক পাতায় facebook.com/shortfilmsbd।