স্বল্পবসনা হতে রাজি জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুরাগ বসু পরিচালিত `মার্ডার' ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ছবিতে মলি্লকা শেরওয়াত ও ইমরান হাশমীর অভিনয় তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তৈরি হচ্ছে সেটির সিকু্যয়েল `মার্ডার-২'। আর এতে মলি্লকার পরিবর্তে অভিনয় করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ নিয়ে বেশ খোস মেজাজেই আছেন তিনি। পাশাপাশি প্রস্তুতিও নিচ্ছেন ছবিতে নিজের অভিনীত চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার।জ্যাকুলিন জানান, গল্পের প্রয়োজনে স্বল্পবসনা হয়ে তিনি নিজেকে পর্দায় উপস্থাপন করবেন। তিনি আরও বলেন, `এটা যদি নাই বা করতে পারি, তাহলে কেনই বা অভিনয়শিল্পী হলাম।'উলে্লখ্য, সম্প্রতি জ্যাকুলিন অভিনীত `আলাদিন' ও `জানে কাহা সে আয়ি হে' ছবিতে অভিনয় করে বেশ আলোচিত হন। এর মধ্যে `আলাদিন' ছবিতে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) পুরস্কার লাভ করেন। এ ছাড়া ২০১০ সালে স্টারডাস্ট অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনয়শিল্পীর পুরস্কারও জিতে নেন।