স্বস্তিকার আত্মহত্যার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি

ভারতের বাংলা ছবির তারকা স্বস্তিকা মুখার্জি কি আত্মহত্যার চেষ্টা করেছেন? এমনটাই মনে করছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। গত শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের মতে, স্বস্তিকার বাঁ কবজির কাছে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। বাঁ কবজির ধমনী অল্পের জন্য রক্ষা পেলেও বেশকিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। স্বস্তিকা মানসিক চাপে ভুগছেন।
বাঁ কবজির কাছে অনেকগুলো ক্ষত থেকে চিকিৎসকদের ধারণা, রান্নাঘরের ছুরি-জাতীয় কিছু দিয়ে হাত কাটা হয়েছে। অস্ত্রোপচারের পর স্বস্তিকা এখন শঙ্কামুক্ত। তবে এ ব্যাপারে স্বস্তিকার পরিবারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।
অভিনেতা সন্তু মুখার্জির মেয়ে স্বস্তিকার সঙ্গে বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের বিয়ে হয়েছিল। সেই বিয়ে টেকেনি। বিবাহবিচ্ছেদের পর একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়ে গলফ গ্রিনে থাকেন স্বস্তিকা।