স্বস্তির নিঃশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলার ফুরসত মিলেছে সঞ্জয় দত্তের। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর। এ অভিযোগে দায়ের করা মামলাটি সুপ্রিম কোর্টে উঠলেও সঞ্জয়ের বিরুদ্ধাচরণ করেননি কেউ। এর আগে ২০০৭ সালে একই অভিযোগে করা মামলায় মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী আদালত সঞ্জয়কে খালাস দিলেও সিবিআই এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। সম্প্রতি প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণন, বিচারপতি আর এম লোধা ও বিচারপতি বি এস চৌহানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে ওই মামলার শুনানি চলাকালে সঞ্জয়ের বিরুদ্ধাচরণ করেননি কেউ। ওয়েবসাইট।