স্বস্তির নিঃশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের ফারদিন খান। আইনের জটিলতা যে কী জিনিস, তা তিনি হাড়ে হাড়ে বুঝেছেন। মুম্বাইয়ের জুহু এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক গ্রাম কোকেন কিনেছিলেন ফারদিন। সেটা ছিল ২০০১ সালের ৫ মের ঘটনা। সেই এক গ্রাম মাদক পুলিশের খাতায় হয়ে গেল ১০ গ্রাম। আর ১০ গ্রাম মাদক কেনা মানেই বড় মাপের অপরাধ। এরপর নানা আইনি জটিলতা। শেষমেশ বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্টে প্রমাণিত হলো, ১০ গ্রাম নয়, সেখানে কোকেন ছিল এক গ্রাম। কাজেই শাস্তিও হবে লঘু।