স্বাধীনতা উৎসবে গান কবিতা নৃত্য ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন শেষ বিকেল। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দর্শক-শ্রোতার ভিড়। গতকাল শুক্রবার থেকে এখানে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্বাধীনতা উৎসব।অনুষ্ঠান শুরু হয় আনন্দন সংস্কৃতি বিকাশ কেন্দ্রের দলীয় পরিবেশনা ‘জনতার মুখগুলি আগুনের হলকায়’ গানটির মধ্য দিয়ে। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘হিমালয় থেকে সুন্দরবন’। ক্রান্তি শিল্পীগোষ্ঠী গেয়ে শোনায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। একক সংগীত পরিবেশন করেন আরিফ রহমান, শেখ আলাউল হক প্রমুখ। শিল্পীরা ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’, ‘শত্রুরা তার যতই করুক হিংসা আর বদনাম’ প্রভৃতি গান গেয়ে শোনান। ‘বাংলাদেশ বাংলাদেশ তোমাকে কখনো ভুলে যাব না’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পীরা। ‘আগুনের ফুলকি ছড়াও’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতাটি আবৃত্তি করেন ঝর্না সরকার। এ ছাড়া দুটি পথনাটকের পরিবেশনাও ছিল।অনুষ্ঠান শেষে আয়োজক ও শিল্পীরা আলোর মিছিল নিয়ে যান স্বাধীনতা স্তম্ভে। সেখান থেকে পর্যায়ক্রমে তাঁরা জহুরুল হক হল, রোকেয়া হল ও মধুর কেন্টিনে যান। তাঁরা এসব স্থানে ২৫ মার্চ কালরাতের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেন।একই সময় জোটের আয়োজনে অনুষ্ঠান চলে বাহাদুর শাহ পার্কেও। সেখান থেকে অয়োজক ও শিল্পীরা অলোর মিছিল নিয়ে যান শাঁখারিপট্টিতে। তা ছাড়া রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভেও জোটের পক্ষ থেকে প্রদীপ প্রজ্বালন করা হয়।বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিশু চিত্রাঙ্কননিজস্ব প্রতিবেদকস্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে জাদুঘর প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক, খ, গ ও ঘ এই চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এ হ মো. মতলুব আলী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ দিনগুলোতে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি করে আয়োজন করা প্রয়োজন।স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।বরিশালে আলোকচিত্র প্রদর্শনীবরিশাল অফিস স্বাধীনতা দিবস সামনে রেখে বরিশাল ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী উৎসব। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন।বরিশালের ২৯ জন শিল্পীর ব্যতিক্রমী কিছু ছবি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। তিন দিনের অনুষ্ঠানে প্রতি দিন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রও প্রদর্শিত হবে।প্রকৃতি গ্যালারিতে চিত্রপ্রদর্শনীনিজস্ব প্রতিবেদকবাংলাদেশ ও ভারতের বরেণ্য শিল্পীদের আঁকা ছবি নিয়ে গতকাল উত্তরার গ্যালারি প্রকৃতিতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীতে রয়েছে মোহম্মদ কিবরিয়া, যোগেন চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, সুনীল দাস প্রমুখের চিত্রকর্ম এগুলো প্রকৃতি গ্যালারি প্রেসিডেন্ট সৈয়দ নূর হোসেনর সংগ্রহ করা। প্রদর্শনীটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।গ্যালারি কায়ায় ‘মুখ ও মুখোশ’নিজস্ব প্রতিবেদকরঙ্গরসিক মানুষের কাছে মুখোশ একটি প্রিয় বস্তু। সমাজের বিচিত্র মানুষের রূপ মুখোশে ফুটে ওঠে। আর এ মুখোশ নিয়ে গ্যালারি কায়ায় একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উত্তরায় ৪ নম্বর সেক্টরে অবস্থিত গ্যালারি কায়ায় আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ‘মুখ ও মুখোশ’। নবীন-প্রবীণ ২০ জন শিল্পীর ৮০টি মুখোশ নিয়ে এই প্রদর্শনী। আজ শনিবার সাধারণ দর্শকের জন্য প্রদর্শনী খুলে দেওয়া হবে।গতকাল শুক্রবার গিয়ে দেখা গেছে, গ্যালারি পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তীর নির্দেশনায় নানা রকমের মুখোশ দিয়ে গ্যালারি সাজানোর কাজ চলছে। প্রদর্শনীর শিল্পীরা হলেন ভবেশ চন্দ্র মালাকার, তরুণ ঘোষ, কাজী রকিব, মাসুদা কাজী, সাইদুল হক, গৌতম চক্রবর্তী, ফারুক আহমেদ, রেজাউল ইসলাম, নগরবাসী বর্মণ, বিশ্বজিৎ পাল প্রমুখ।মুখোশগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। প্রত্যেকটি কাজই ব্যতিক্রমী এবং আকর্ষণীয়। নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীর তৈরি মুখোশ দেখে কারও বুঝতে অসুবিধা হয় না আমাদের শিল্পীরা এ শিল্পটিকে কত দ্রুত এগিয়ে নিয়ে চলেছেন। পোড়ামাটি, কাঠ, পিতল, কাপড়, সুতা, কাগজ, প্লাস্টার, সিরামিক, মিশ্র মাধ্যম এমনকি কাচ দিয়েও শিল্পীরা অসাধারণ নৈপুণ্যে সৃষ্টি করেছেন মুখোশগুলো। এগুলোর একেকটিতে একেক অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। আকার ও রঙে রয়েছে বৈচিত্র্য।এই প্রদর্শনীটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দর্শকদের জন্য সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। গ্যালারির পরিচালক জানালেন, কোনো আনুষ্ঠানিক উদ্বোধন না থাকলেও আগামী ১ এপ্রিল প্রদর্শনীটিতে অংশ নেওয়া সব শিল্পীই আসবেন দর্শকের সঙ্গে আড্ডা দিতে।প্রাচীন যুগের টোটেম থেকেই এসেছে মুখোশের ধারণা। একে ব্যবহার করা হয় প্রতীক হিসেবে। এর মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়। উঠে আসে সমাজের নানা চিত্র।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা ওড়াল খুদে শিক্ষার্থীরনিজস্ব প্রতিবেদক১৯৭১ সালে ছাত্রনেতারা প্রথম জাতীয় পতাকা উড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কয়েক হাজার খুদে শিক্ষার্থী গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কলাভবনের বটতলায় জাতীয় পতাকা উঁচিয়ে ধরে মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উদ্যাপন করে। লাল-সবুজের মিছিলে ছেয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে এ পতাকা মিছিলের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি মাহফুজা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠান শেষে খেলাঘর আসরের প্রায় তিন হাজার সদস্য পতাকা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়।ছোটদের চিত্রকর্মে বাংলাদেশনিজস্ব প্রতিবেদক নদীতে ছোট নৌকা, ওপারে অস্ত যাচ্ছে লাল সূর্য। ধানের খেতের পাশে সবুজ মাঠে রাখাল বালকের সঙ্গে গরু। পল্লির ছোট্ট বাড়ির উঠানে গাঁয়ের বধূ। বেশ কিছু চিত্রকর্মের বিষয় বাংলাদেশ ক্রিকেট দল। নিত্য উপহার আয়োজিত প্রতিযোগিতায় এসব চিত্রকর্ম এঁকেছে খুদে আঁকিয়েরা। প্রদর্শিত হচ্ছে বসুন্ধরা সিটির নিত্য উপহার বিক্রয়কেন্দ্রে। গতকাল শুক্রবার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম।