প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে ‘গণহত্যা ৭১ চিত্রকলা এবং বাঙালির স্বাধীনতাসংগ্রামের আলোকচিত্র’ শীর্ষক দুই দিনের প্রদর্শনী। এতে ১০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা হলেন গুপু ত্রিবেদী, দুলাল চন্দ্র গাইন, শহীদ কাজী, আবদুস সাত্তার তৌফিক প্রমুখ। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে শতাধিক মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।