স্বাধীনতা দিবসে চ্যানেলে চ্যানেলে নানা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল আটটা ৪০ মিনিট থেকে অনুষ্ঠানটি বিটিভিসহ আরও কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে। এ ছাড়া আজ সব কটি টিভি চ্যানেলেই থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। সেসব থেকে বাছাই করা কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে।বিটিভিসকালে দেখানো হবে মোরশেদুল ইসলাম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি খেলাঘর।এটিএন বাংলাযুদ্ধ এখনো বাকি নাটকটি লিখেছেন মানস পাল, পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। নাটকে অভিনয় করেছেন শিমুল, নাদিয়া, সায়কা, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। রাতে স্বাধীনতার গান অনুষ্ঠানে গান করবেন সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম, সুবীর নন্দী, রিজিয়া পারভীন ও ফাহমিদা নবী।চ্যানেল আইবাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দুপুরে চ্যানেল আই আয়োজন করেছে চিত্রাঙ্কন অনুষ্ঠান রংতুলিতে মুক্তিযুদ্ধ। দেশবরেণ্য চিত্রশিল্পীরা অংশ নেবেন এখানে। থাকবে গান এবং আবৃত্তি। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। চলচ্চিত্র খণ্ডগল্প ১৯৭১-এর উদ্বোধনী প্রদর্শনী হবে সকালে। এটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। হাত বাড়িয়ে দাও নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন বিপাশা হায়াত।একুশে টিভিরাতে থাকছে নাটক ...এবং। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি। এই নাটকের সব অভিনয়শিল্পীই নারী।এনটিভিআলফ্রেড খোকন তৈরি করেছেন তথ্যচিত্র উত্থান পর্ব। মুক্তিসংগ্রামের প্রেক্ষাপট পর্যালোচনা, মুক্তিযুদ্ধের সূত্রপাত এবং এর পরিণতি নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গান আর মুক্তিযোদ্ধাদের কথা নিয়ে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে অনুষ্ঠান স্বাধীনতা আমার স্বাধীনতা। এর পরিকল্পনা করেছেন মোহাম্মদ মুজাক্কের। থাকছে নাটক নুনের মতন ভালোবাসা। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন মিতা চৌধুরী, মামুনুর রশীদ, মিথিলা ও শাহেদ।দেশ টিভিটেলিছবি তার কোনো নাম নেই দেখানো হবে রাতে। এটি রচনা ও পরিচালনা করেছেন আশীষ খন্দকার। এতে অভিনয় করেছেন রেজাউর রহমান, মোহাম্মদ আমিন, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।আরটিভিদুপুরে থাকছে নাটক এই তো সময়। নাটকটি পরিচালনা করেছেন এ্যলবার্ট খান। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, টিসা, কায়সার হামীদ প্রমুখ। রাতে থাকছে আরেকটি নাটক, যুদ্ধ বীরাঙ্গনার যুদ্ধ। এটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী।বাংলাভিশনআবৃত্তির অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার শিল্পীরা হলেন আলী যাকের, পীযূষ বন্দ্যোপাধ্যায়, প্রবাল, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর ও ন্যান্সি। পিতৃ পরিচয় নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নাদিয়া, রাইসুল ইসলাম আসাদ। এটি পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।বৈশাখী টিভিদুপুরে দেখানো হবে চলচ্চিত্র মুক্তির গান। এটি পরিচালনা করেছেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।