স্বাধীনতা দিবসে শিল্পকলায় দুদিনের অনুষ্ঠানমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ও আগামীকাল বুধবার শিল্পকলা একাডেমী আয়োজন করেছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার। আজ একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। আলোচনার পর রাজারবাগ ৭১ এবং টার্গেট প্লাটুন—এ দুটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ মঞ্চস্থ হবে।
আগামীকাল বিকেল পাঁচটায় একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে মুক্তিযুদ্ধকালীন মিরপুর জল্লাদখানার কাহিনি অবলম্বনে একাডেমীর উদ্যোগে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় পরিবেশ থিয়েটার প্রযোজনা যুদ্ধপুরাণ মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি।