স্বাধীনতা সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের মেহেদী মার্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্বাধীনতা সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ডলি সায়ন্তনী, আঁখি আলমগীর, রিংকু, সালমা, মুহীনসহ অনেকে। গানের সঙ্গে থাকবে নৃত্য ও ম্যাজিক শো। আয়োজন করেছে রংধনু গ্রুপ। শুরু হবে বিকেল পাঁচটায়। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।