স্বাধীনতার গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বাঙলা কমিউনিকেশন। চলচ্চিত্রের বিষয়: স্বাধীনতা। দেশের যেকোনো বয়সী ব্যক্তি চলচ্চিত্র নির্মাণ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্মিত চলচ্চিত্র জমা দেওয়া যাবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
চলচ্চিত্র প্রতিযোগিতার বিষয়ে বাঙলা কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আদিব রশিদ মামুন বলেন, ‘তরুণদের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে ও তাদের ভাবনাগুলোর বহিঃপ্রকাশ ঘটাতেই এই আয়োজন।’
আদিব রশিদ মামুন আরও বলেন, প্রতিযোগিতা শেষে সেরা ১০টি চলচ্চিত্র দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে বিজয়ী ছবির নির্মাতাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও সনদ। চলচ্চিত্র জমা ও বিস্তারিত জানা যাবে facebook.com/shortfilmsbd ঠিকানায়।