স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে কলকাতায় সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পূর্ব-পশ্চিম’। বুধবার সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে দুই বাংলার লোকগীতি ও কবিতা নিয়ে এই আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন মিতালী। অনুষ্ঠান উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন মিতালীর সভাপতি টি কে সেনগুপ্ত। অনুষ্ঠানে মহিলাদের লোকগানের দল ‘মাদল’ ও আবৃত্তির ব্যান্ড ‘বৃষ্টি’র শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি করেন।